RBI | কবে বাজারে আসবে ১০ টাকা ও ২০ টাকার প্লাস্টিকের নোট? ইঙ্গিত দিলেন RBI গভর্নর!

Key Highlightsরিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে ভারতে প্লাস্টিকের নোট ব্যবহার নিয়ে ইঙ্গিত দিয়েছেন RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা।
রিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে ভারতে প্লাস্টিকের নোট ব্যবহার নিয়ে ইঙ্গিত দিয়েছেন RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা। বুধবার মুদ্রানীতি কমিটির (MPC) বৈঠকের পরে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, পরীক্ষামূলক ব্যবহার পরিকল্পনা অনুযায়ী সফল হলে আগামী অর্থবর্ষে এই নোট বাজারে আনার লক্ষ্য রয়েছে। সঞ্জয় মালহোত্রা বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলে আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোট বাজারে চালুর লক্ষ্য রয়েছে।’ পলিমার বা প্লাস্টিকের নোট সাধারণ কাগজের নোটের তুলনায় অনেক বেশি টেকসই। তাই বিশেষ করে কম মূল্যমানের নোটের ক্ষেত্রে এই পরিবর্তনের কথা ভাবছে RBI। ১০ টাকা ও ২০ টাকার নোট দৈনন্দিন লেনদেনে সবচেয়ে বেশি ব্যবহার হয়। ফলে এগুলি তুলনামূলক দ্রুত নষ্ট হয়ে যায়। RBI-এর মতে, পলিমার নোট চালু হলে সেগুলির আয়ু উল্লেখযোগ্য ভাবে বাড়বে এবং বারবার নতুন নোট ছাপানোর প্রয়োজন কমবে।
- Related topics -
- অর্থনৈতিক
- অর্থনীতি
- ভারত
- আরবিআই
- রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া


