Sougata Roy | তৃণমূল সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ছোড়া হল কাঁচা ডিম! শুনতে হলো 'চোর' স্লোগানও!
Thursday, May 28 2026, 10:20 am

Key Highlightsদমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ছোড়া হল কাঁচা ডিম!
দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে লক্ষ্য করে ছোড়া হল কাঁচা ডিম! তাঁকে লক্ষ্য করে দেওয়া হয় ‘চোর-চোর’ স্লোগানও। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে নিমতায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ তুলে সৌগত রায় বলেন, “বুধবার পাঁচজন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। সেই অভিযোগ জানাতে থানায় যাই। থানা থেকে বেরনোর সময় চোর বলছে। আমি বললাম, কাকে চোর বলছো? অসভ্যতা করছে। চিৎকার করছে। আসলে বিজেপির কোনও নিয়ন্ত্রণ নেই।” এদিকে গেরুয়া শিবিরের দাবি, সাধারণ মানুষ চুরি, দুর্নীতিতে বিরক্ত হয়ে বিক্ষোভ দেখিয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল সাংসদ
- বিজেপি


