Calcutta HC | কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন রবীন্দ্র ভি ঘুগে!

Monday, September 7 2026, 9:46 am
Calcutta HC | কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পাচ্ছেন রবীন্দ্র ভি ঘুগে!
highlightKey Highlights

কেন্দ্রের অনুমোদনক্রমে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে কলকাতা হাইকোর্টের নতুন স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন।


অবশেষে স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রের অনুমোদনক্রমে বম্বে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে কলকাতা হাইকোর্টের নতুন স্থায়ী প্রধান বিচারপতি হচ্ছেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম সুপারিশ করে এবং কেন্দ্রীয় সরকার তাতে অনুমোদন দিয়েছে। ১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করা বিচারপতি ঘুগে ২০১৩ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হন। পরবর্তীতে চলতি বছরের জুন মাসে তিনি সেখানকার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পান। কলকাতা হাইকোর্টের পাশাপাশি দেশের আরও সাতটি হাইকোর্টেও নতুন প্রধান বিচারপতি নিয়োগে কেন্দ্র সবুজ সংকেত দিয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে পটনা, রাজস্থান, বম্বে ও ছত্তীসগঢ়সহ অন্যান্য হাইকোর্টের এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File