WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
কোভিড আক্রান্ত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী, আপাতত নিভৃতবাসে রয়েছেন তিনি
Sunday, September 5 2021, 2:02 pm

Key Highlightsকরোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। তাঁর সঙ্গেই ভারতীয় দলের আরও তিন সাপোর্ট স্টাফও নিভৃতবাসে রয়েছেন। রবি শাস্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড এর তরফ থেকে জানানো হয়েছে। বোর্ডের তরফ থেকে জয় শাহ জানান, ‘‘ভারতীয় দলের চিকিৎসকরা কোচ রবি শাস্ত্রীকে নিভৃতবাসে পাঠিয়েছেন। সেই সঙ্গে নিভৃতবাসে পাঠানো হয়েছে বোলিং কোচ ভরত অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিয়োথেরাপিস্ট নিতিন পটেলকে। শনিবার ফ্লো টেস্টে শাস্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আরটি পিসিআর পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।’’
- Related topics -
- খেলাধুলা
- রবি শাস্ত্রী
- কোভিড ১৯
- কোভিড পজিটিভ
- বিসিসিআই
- ভারতীয় ক্রিকেটদল


