Ration Update | পুজোর আগেই ‘ফেস্টিভ প্যাকেজে’র ঘোষণা রাজ্যের, ৫০ শতাংশ ছাড়ে মিলবে চিনি-ময়দা-সুজি!
Saturday, October 3 2026, 3:13 am

Key Highlightsরেশন ব্যবস্থার আওতায় থাকা পরিবারগুলিকে পুজো উপহার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজে’র ঘোষণা রাজ্য সরকারের।
শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যবাসীদের পুজোর উপহার হিসেবে বিশেষ ‘ফেস্টিভ প্যাকেজ’ দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন তিনি বলেন, “অতীতে রেশনে নির্দিষ্ট কিছু সামগ্রীর উপর মাত্র ১০ শতাংশ ছাড় দেওয়া হত। সেখানে এবার এক লাফে ৫০ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই প্যাকেজে’র আওতায় রাজ্যের প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে ১ কেজি চিনি, ১ কেজি ময়দা ও ২৫০ গ্রাম সুজি দেওয়া হবে। বর্তমান বাজার মূল্যের অর্ধেক দামে মিলবে সেগুলি। এদিন খাদ্যমন্ত্রী স্পষ্ট জানান, “আমাদের সরকার জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না। দুর্গাপুজোর সময় এই প্যাকেজ কিন্তু শুধুমাত্র একটি সম্প্রদায়ের জন্য নয়। রাজ্যের ২ কোটি ১২ লক্ষ রেশন কার্ডধারী পরিবার এই সুবিধা পাবে।”
- Related topics -
- রাজ্য
- দুয়ারে রেশন
- রেশন দুর্নীতি
- বিনামূল্যে রেশন
- এক দেশ এক রেশন কার্ড
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ


