Ration Scam Case | রেশনের গম পাচার হচ্ছিল বাংলাদেশে! দিনভর রাজ্যের ১৫টি জায়গায় তল্লাশি ইডির
Friday, April 10 2026, 3:52 pm

Key Highlightsআজ সকাল থেকে মোট ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এর আগে রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি।
রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, হাবড়া, বনগাঁ, মুর্শিদাবাদ সহ রাজ্যের মোট ১৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। কলকাতার পোদ্দার কোর্ট ও মিন্টো পার্ক এলাকায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, সরকার থেকে আটা মিল গুলিকে রেশনের আটা তৈরির জন্য গম পাঠানো হত। সেই গমের বস্তা চুরি করে পাচার হত বাংলাদেশে। ২০২০তে উত্তর ২৪ পরগনার ভোজাডাঙা সীমান্ত থেকে গম পাচারের চেষ্টা করা হচ্ছিল। এই মামলায় চলছে তদন্ত অভিযান।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- ইউআইডিএআই
- ইডি স্পেশাল ডিরেক্টর
- ইডি
- ইডি অফিসার
- সিআইডি
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- রেশন দুর্নীতি


