Ration in WB | চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক নয়! এবার রেশন নিয়ে বড়ো সিদ্ধান্ত কেন্দ্রীয় খাদ্য সচিবের

Thursday, July 30 2026, 5:51 pm
Ration in WB | চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক নয়! এবার রেশন নিয়ে বড়ো সিদ্ধান্ত কেন্দ্রীয় খাদ্য সচিবের
highlightKey Highlights

কেন্দ্রীয় খাদ্য সচিব জানিয়েছেন রাজ্য খাদ্য দপ্তরের এই নির্দেশ বৈধ নয়। চোখের মনি স্ক্যান করা বাধ্যতামূলক হতে পারেনা। রাজ্য খাদ্য দপ্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করার নির্দেশ দেন কেন্দ্রীয় খাদ্য সচিব।


পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সচিবের অর্ডার খারিজ কেন্দ্রীয় খাদ্য সচিবের। গত ১৩ জুলাই পশ্চিমবঙ্গের খাদ্য সচিব জগদীশ মীনা নতুন অর্ডার জারি জানিয়েছিলেন, রেশন পাওয়ার ক্ষেত্রে আইরিশ অর্থাৎ চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করা হল। বৃহস্পতিবার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় খাদ্য সচিব এর দ্বারস্থ হয় অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। এরপরই রাজ্য খাদ্য দপ্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় খাদ্য সচিব। পুরনো নিয়মেই আঙুলের ছাপ স্ক্যান করে মিলবে রেশন। স্বস্তিতে রাজ্যবাসী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File