Rathyatra 2026 | মিলবে পাঁচ লক্ষ টাকা অনুদান! রথযাত্রা নিয়ে বড়ো ঘোষণা কেন্দ্রের
Sunday, July 5 2026, 5:30 pm

Key Highlightsনবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজ্যের ঐতিহ্যপূর্ণ রথযাত্রা কমিটিগুলিকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেবে রাজ্য সরকার।
রথযাত্রা নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের। বৃহস্পতিবার রাজ্যের পুর ও নগরোন্নেয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, যে সমস্ত একশো, দেড়শো বা তারও প্রাচীন রথযাত্রা আর্থিক দুর্বলতায় ভুগছে বা টিমটিম পালিত হয়, সেসব রথযাত্রায় আর্থিক সহায়তা দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। এদিন নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে সেই ঘোষণায় সিলমোহর দেওয়া হলো। নবান্নের তরফে জানানো হয়েছে, জেলাশাসকদের সুপারিশের ভিত্তিতে রাজ্যের চিহ্নিত রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। সূত্রের খবর, রথযাত্রার তিনদিন আগেই টাকা দেওয়া হবে কমিটিগুলোকে।
- Related topics -
- রাজ্য
- নবান্ন
- নবান্ন
- রথযাত্রা
- উল্টো রথ
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


