Rathin Ghosh | টানা ৯ ঘন্টা চলেছে জেরা, ইডি দপ্তর থেকে বেরলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ!

Friday, May 15 2026, 4:30 pm
Rathin Ghosh | টানা ৯ ঘন্টা চলেছে জেরা, ইডি দপ্তর থেকে বেরলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ!
highlightKey Highlights

পুরনিয়োগ দুর্নীতি মামলায় টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষকে ছেড়ে দেওয়া হল।


৫ বার হাজিরা এড়ানোর পর আজ সকাল ১০টা নাগাদ খোদ ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৮টা নাগাদ ইডি দপ্তর থেকে বেরোলেন তিনি। সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হয় তাঁকে। ইডির অভিযোগ, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মধ্যমগ্রাম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন তাঁর সুপারিশে মধ্যমগ্রাম পুরসভায় অবৈধভাবে নিয়োগ হয়েছিল। উল্লেখ্য, গত ১১ মে একই মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File