Rath Yatra 2026 Kolkata | রথযাত্রায় নয়া চমক, ট্রামে চড়ে কলকাতা ঘুরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা!

Wednesday, July 15 2026, 5:19 pm
Rath Yatra 2026 Kolkata | রথযাত্রায় নয়া চমক, ট্রামে চড়ে কলকাতা ঘুরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা!
highlightKey Highlights

দু’কামরার একটি ট্রামকে রথের মতো করে সাজিয়ে তোলা হবে। ভিতরে থাকবেন তিন ভাইবোন। থাকবে ছোট রথও।


আগামীকাল রাজ্যজুড়ে ধুমধাম করে পালিত হবে রথযাত্রা। এবার অন্যরকম রথযাত্রার সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। সূত্রের খবর, আগামিকাল ট্রামে চড়ে শহর ঘুরবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। রথযাত্রা উপলক্ষে এই বিশেষ আয়োজন করছে ট্রামযাত্রা ও ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, দু’কামরার একটি ট্রামকে রথের মতো করে সাজিয়ে তোলা হবে। ভিতরে থাকবেন তিন ভাইবোন। গোটা ট্রামটি সাজানো হবে জগন্নাথদেবের বিভিন্ন ছবি দিয়ে। সকাল ১০টা ৩০ নাগাদ গড়িয়াহাট থেকে ছাড়বে ট্রাম। এরপর এসপ্ল্যানেড হয়ে শ্যামবাজার টার্মিনাস পর্যন্ত চলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File