Hooghly River | একসঙ্গে জোড়া জলস্তম্ভ! হুগলি নদীর উপরে দেখা গেলো বিরল দৃশ্য!
Thursday, June 18 2026, 12:58 pm

Key Highlightsদক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মহিষামারি এলাকায় হুগলি নদীর উপরে দেখা গেলো পরপর দু’টি ঘূর্ণায়মান জলস্তম্ভ বা টর্নেডো সদৃশ দৃশ্য।
বৃহস্পতিবার বিকেলে হুগলি নদীর উপরে দেখা মিলল বিরল দৃশ্যের। দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের মহিষামারি এলাকায় হুগলি নদীর উপরে দেখা গেলো পরপর দু’টি ঘূর্ণায়মান জলস্তম্ভ বা টর্নেডো সদৃশ দৃশ্য। স্থানীয়দের দাবি, কয়েক মিনিট ধরে নদীর উপরে ওই জোড়া ঘূর্ণাবর্ত ছিল। অনেকেই মোবাইল ফোনে সেই দৃশ্য বন্দি করেন। এরপরই মুহূর্তের মধ্যেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের জেরে নদীতে থাকা মৎস্যজীবী ও নৌযানগুলিকেও সতর্ক করা হয়। উল্লেখ্য, বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বর্ষার সময় জলস্তম্ভ (Waterspout) বা টর্নেডো সদৃশ ঘূর্ণাবর্তের ঘটনা মাঝে মধ্যে দেখা গেলেও, একসঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের দৃশ্য অত্যন্ত বিরল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- হুগলি
- আবহাওয়া
- ভাইরাল


