Pune Court | তিন বছরের শিশুকে ধর্ষণ ও খুন! ৬০ দিনের মধ্যে ৬৫ বছরের বৃদ্ধকে ফাঁসির সাজা পুনে কোর্টের!

Monday, June 29 2026, 10:48 am
Pune Court | তিন বছরের শিশুকে ধর্ষণ ও খুন! ৬০ দিনের মধ্যে ৬৫ বছরের বৃদ্ধকে ফাঁসির সাজা পুনে কোর্টের!
highlightKey Highlights

২০২৬ সালের ১ মে পুনে জেলার নাসরাপুর গ্রামে দেশের বাড়িতে বেড়াতে আসা ৩ বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে বছর ৬৫ এর এক বৃদ্ধের বিরুদ্ধে।


২০২৬ সালের ১ মে পুনে জেলার নাসরাপুর গ্রামে দেশের বাড়িতে বেড়াতে আসা ৩ বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে বছর ৬৫ এর এক বৃদ্ধের বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্টে ধরা পড়েছিল সীমাহীন নৃশংসতা। খুদের দেহে মিলেছিল ১৮টি গভীর ক্ষত। এবার ওই ঘটনার ৬০ দিনের মধ্যে দোষী ভীমরাও কাম্বলকে মৃত্যুদণ্ড দিল পুনের এক দায়রা আদালত। গত সপ্তাহেই এই কেসে দোষী সাব্যস্ত হয়েছিল ৬৫ বছরের ওই বৃদ্ধ। অপরাধের ২৪ ঘণ্টা পেরনোর আগেই দোষীকে চিহ্নিত করতে সক্ষম হন তদন্তকারীরা। এর ১৬ দিনের মধ্যে আদালতে ১,২০০ পাতার চার্জশিট পেশ করা হয়। এর পরেই ফার্স্ট ট্র্যাকে মামলার শুনানি হয়। এবার ‘বিরলের মধ্যে বিরলতম’ আখ্যা দিয়ে দোষীকে ফাঁসির সাজা শোনায় আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File