Ranveer Singh | রণবীর সিং-কে ব্যান করলো ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ! Don 3 থেকে সরে দাঁড়ানোর শাস্তি?
Monday, May 25 2026, 3:00 pm

Key Highlightsরণবীর সিংকে ফারহান আখতার-এর বহু প্রতীক্ষিত ছবি Don 3 ছবি থেকে ব্যান করলো ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)।
রণবীর সিংকে ফারহান আখতার-এর বহু প্রতীক্ষিত ছবি Don 3 ছবি থেকে ব্যান করলো ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। ‘ডন ৩’ থেকে রণবীরের আচমকা সরে দাঁড়ানো নিয়েই শুরু হয় বিতর্কের। অভিযোগ, ছবির প্রি-প্রোডাকশনের কাজ অনেক দূর এগিয়ে যাওয়ার পর হঠাৎই তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। যার ফলে ছবির নির্মাতাদের বড় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে। এরপর ফারহান রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ডটেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (IFTDA)-র মাধ্যমে। অভিযোগ খতিয়ে দেখার পরেই ফেডারেশন রণবীরকে ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে।


