Ranchi Protest | জেন জি-দের বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি! পুলিশের জলকামানের মুখে আরও 'শক্তিশালী' বিধানসভামুখী আন্দোলনকারীরা!

Key Highlightsবিধানসভার দিকে এগোতেই আন্দোলনকারীদের উপর পুলিশ জলকামান ছোড়ে। সেই জলের তোড় বিক্ষোভকারীদের দমনের বদলে যেন আরও শক্তিশালী করে তুলল।
দিল্লি, কলকাতার পর জেন জি-র প্রতিবাদের ঝড় রাঁচিতে। সোমবার রাঁচিতে পড়ুয়াদের বিধানসভা ঘেরাও কর্মসূচি রুখতে সবরকম প্রতিরক্ষা ব্যবস্থা রেখেছিল পুলিশ। কিন্তু ন্যায়ের দাবিতে যৌবনের প্রতিবাদ ভেঙেচুরে দিয়েছে সমস্ত দুর্গ। সংঘর্ষ লাগে পড়ুয়া ও পুলিশের। বিধানসভার দিকে এগোতেই আন্দোলনকারীদের উপর পুলিশ জলকামান ছোড়ে। সেই জলের তোড় বিক্ষোভকারীদের দমনের বদলে যেন আরও শক্তিশালী করে তুলল। জলকামানের সামনে দাঁড়িয়ে রীতিমতো নাচানাচি করতে শুরু করেন প্রতিবাদী ছাত্ররা। এক দাবিতে অনড় তাঁরা। কোনও দুর্নীতি নয়, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা আনতে পরীক্ষা পদ্ধতির খোলনলচে বদলে ফেলা হোক। JPSC, JSSC – দুটি পরীক্ষা ঝাড়খণ্ডের সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে সম্প্রতি। তার বিরোধিতায় হেমন্ত সোরেন সরকারের বিরুদ্ধে এতদিন অনশন করছিলেন পডুয়ারা। চাপে পড়ে বিক্ষোভকারীদের আলোচনার টেবিলে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু আলোচনা সদর্থক হয়নি, এই দাবিতে আজ বিধানসভা ঘেরাও কর্মসূচি করছেন পড়ুয়ারা।
- Related topics -
- দেশ
- ভারত
- ঝাড়খন্ড
- ছাত্রছাত্রী


