Ebola Outbreak | কঙ্গোয় ইবোলার নতুন স্ট্রেনের তাণ্ডব! আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার! মৃত্যু ২,৯১১ জনের!

Tuesday, September 1 2026, 8:56 am
Ebola Outbreak | কঙ্গোয় ইবোলার নতুন স্ট্রেনের তাণ্ডব! আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার! মৃত্যু ২,৯১১ জনের!
highlightKey Highlights

কঙ্গো প্রশাসন জানিয়েছে, ইতিহাসের দ্রুততম গতিতে বাড়ছে এবারের সংক্রমণ।


সময়ের সঙ্গে আরও ভয়ংকর রূপ নিচ্ছে মারণ ইবোলা ভাইরাস।  কঙ্গো প্রশাসন জানিয়েছে, ইতিহাসের দ্রুততম গতিতে বাড়ছে এবারের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে ২,৯১১ জনের। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ছড়িয়ে পড়া ইবোলার ‘বুন্ডিবুজিও স্ট্রেন’-কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এ যাবৎকালের সবচেয়ে প্রাণঘাতী বলে চিহ্নিত করেছে। এর কোনও কার্যকর প্রতিষেধক এখনও তৈরি হয়নি। শুধু স্পর্শ বা মানুষের সংস্পর্শ নয়, সংক্রামিত প্রাণীর মাধ্যমেও দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। আক্রান্ত হওয়ার মাত্র তিন দিনের মধ্যে রোগীর মৃত্যু ঘটাতে সক্ষম এই স্ট্রেন। কঙ্গো পেরিয়ে প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়ে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File