Ramlila Maidan | জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে রবিতে রামলীলা ময়দানে রাহুল-মমতা, রাজধানীতে ট্র্যাফিক নিয়ন্ত্রণ

Key Highlightsদিল্লিতে 'ইন্ডি' জোটের প্রতিবাদে নিরাপত্তা জোরদার, রামলীলা ময়দানে লাখখানেক মানুষের জমায়েতের আশঙ্কা।
রবিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রতিবাদ জানাবেন বিরোধী ‘ইন্ডি’ জোট। ‘ভোটচুরি’র অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকায় প্রশ্ন তুলে তাঁর অপসারণের দাবিতে এই জমায়েত করা হচ্ছে। জমায়েতে উপস্থিত থাকতে পারেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। এছাড়া আইসার সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা, ‘ককরোচ’দের তরফে অভিজিৎ দীপকেরাও থাকার কথা। ইতিমধ্যে দিল্লি রওনা হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি ঘিরে রবিবার, ১ নভেম্বর বিশাল ভিড় ও যানজট হতে চলেছে দিল্লিতে। দিল্লি ট্রাফিক পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নির্ভর করে নেতাজি সুভাষ মার্গ টি-পয়েন্ট, রাজঘাট, দিল্লি গেট, আইটিও এ-পয়েন্ট, আজমেরি গেট রেড লাইট, রঞ্জিত সিং ফ্লাইওভার, ঝান্ডেওয়ালান গোলচত্বর, তুর্কমান গেট এবং মিরদার্ড চক-সহ মধ্য দিল্লির মূল চৌরাস্তা ও মোড়গুলিতে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হবে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- রাজনৈতিক দল
- মমতা ব্যানার্জী
- রাহুল গান্ধী
- ককরোচ জনতা পার্টি’
- নির্বাচন কমিশনার
- দিল্লী
- নয়াদিল্লি


