Ramlal Elephant | রামলাল হাতিকে দেখতে জমায়েত, ভিড়ের মাঝে ট্রাক্টরের চাকায় পিষ্ট কিশোর!

Saturday, September 26 2026, 3:50 pm
Ramlal Elephant | রামলাল হাতিকে দেখতে জমায়েত, ভিড়ের মাঝে ট্রাক্টরের চাকায় পিষ্ট কিশোর!
highlightKey Highlights

অসাবধানতাবশত ট্রাক্টরের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় এক কিশোরের। মর্মান্তিক ঘটনা পশ্চিম মেদিনীপুরের ঘাঘরাশোলে এলাকায়।


রামলাল জঙ্গলমহলের অত্যন্ত আদরের হাতি। শনিবার ভোরের আলো ফুটতেই রামলাল এলাকায় ঢোকে। গোদাপিয়াশাল রেঞ্জের ঘাঘরাশোলে রামলালকে দেখতে গোটা রাস্তায় ভিড় জমে যায়। ভিড়ের মধ্যে অসাবধানতাবশত ট্রাক্টরের চাকাতে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক কিশোরের। মৃত কিশোরের নাম শুভদীপ মাহাতো (১৫)। সূত্রের খবর, এদিন ভিড়ের মধ্যে ওই ট্রাক্টরের উপরে কয়েকজন বাচ্চা ছেলে ছিল। রামলাল একদিকে ঘুরতেই ট্রাক্টরটিও পিছনে মোড় নেয়। সেই ট্রাক্টরের চাকাতেই পিষ্ট হয়ে যায় শুভদীপ। ঘটনাস্থল থেকে দ্রুত স্থানীয়রা তাঁকে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পরে শুভদীপের মৃত্যু হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File