Ramkrishna Mission | রাস উৎসবে রামকৃষ্ণ মিশনের মহারাজকে হেনস্থা, নবদ্বীপে আটক ১
Sunday, November 29 2026, 4:25 am

Key Highlightsমহারাজকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল রাস উৎসবের একটি রারোয়ারি কমিটির কয়েক জন সদস্যের বিরুদ্ধে। তাঁকে অসম্মানজনক কথা বলে চাদর ধরে টানাটানির অভিযোগও উঠেছে।
নবদ্বীপে রাস বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় আক্রান্ত রামকৃষ্ণ মিশনের শাখা সম্পাদক অমরেশ্বরানন্দ। অভিযোগ, প্রতিবাদ করায় তাঁকে গালিগালাজ করা হয়। এমনকি, মহারাজের গলার গেরুয়া উত্তরীয় ধরে টানাটানিও করা হয়। নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সহ-সভাপতি সব্যসাচী মণ্ডল জানান, বিষয়টি ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরকে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের খবর অনুযায়ী, নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে এক জনকে আটক করে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। অভিযুক্ত বারোয়ারি কমিটির সম্পাদক উত্তম সরকারের দাবি, ‘খুবই দুঃখজনক ঘটনা। মহারাজের সঙ্গে এমন আচরণ যে করেছে, সেই ব্যক্তি বারোয়ারির কেউ নয়। এক জন মদ্যপ এই ঘটনা ঘটিয়েছেন।’ তিনি বলেন, ‘আমরা মহারাজের কাছে দু’বার ক্ষমা চেয়ে এসেছি।’
- Related topics -
- রাজ্য
- বীরভূম
- মুর্শিদাবাদ
- নদীয়া
- শ্রী রামকৃষ্ণে
- গ্রেফতার


