Ram Temple Trust | ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ পুনর্গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মোহী আখড়া

Sunday, July 19 2026, 5:37 pm
Ram Temple Trust | ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’ পুনর্গঠনের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্মোহী আখড়া
highlightKey Highlights

‘পাবলিক ট্রাস্ট’ হিসেবে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর পুনর্গঠন, ট্রাস্টে রামানন্দী বৈরাগী সম্প্রদায়ের সাধু-সন্তদের তদারকির অধিকার এবং ট্রাস্টের সদস্য নিয়োগের ক্ষেত্রেও গাইডলাইন চাওয়া হয়েছে।


‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর কাঠামো এবং কাজের ধরন প্রাইভেট ট্রাস্টের মতো, এই অভিযোগ তুললো নির্মোহী আখড়া। ট্রাস্টের কর্মপদ্ধতি সংশোধনের দাবি জানিয়ে সংগঠনের তরফে মামলা করেছেন মহন্ত রাজা রামচন্দ্রাচার্য অতীত গুরু রঘুনাথ দাস। সুপ্রিম কোর্টের কাছে একাধিক বিষয়ে নির্দেশিকার দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে, ‘পাবলিক ট্রাস্ট’ হিসেবে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’-এর পুনর্গঠন, ট্রাস্টে রামানন্দী বৈরাগী সম্প্রদায়ের সাধু-সন্তদের তদারকির অধিকার এবং ট্রাস্টের সদস্য নিয়োগের ক্ষেত্রেও গাইডলাইন চাওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File