Ram Mandir | রামমন্দিরের প্রণামী চুরির অভিযোগ, অভিযুক্তদের বাড়িতে চলবে বুলডোজার- ঘোষণা যোগী আদিত্যনাথের

Friday, July 3 2026, 5:38 am
Ram Mandir | রামমন্দিরের প্রণামী চুরির অভিযোগ, অভিযুক্তদের বাড়িতে চলবে বুলডোজার- ঘোষণা যোগী আদিত্যনাথের
highlightKey Highlights

অযোধ্যার রামমন্দিরের প্রণামী চুরির সঙ্গে যুক্ত অভিযুক্তদের বেআইনি সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে, সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার৷


অযোধ্যার রামমন্দিরের প্রণামী চুরির অভিযোগ নিয়ে তোলপাড় দেশ। এই ঘটনায় ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বেআইনি সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। ৬ জন অভিযুক্তকে নোটিস পাঠিয়েছে অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি। এঁদের মধ্যে অন্যতম অভিযুক্ত লবকুশ এবং অনুকল্প মিশ্র। অভিযোগ, কয়েক লক্ষ টাকা খরচ করে উত্তরপ্রদেশের শাহাদতগঞ্জ এলাকায় বিশাল প্রাসাদ বানানোর তোড়জোড় শুরু করেছিল লবকুশ। প্রণামী চুরিতে অন্যতম অভিযুক্ত অনুকল্পও কৌশলপুরী এলাকায় বাড়ি বানানো শুরু করেছিলেন কয়েক লক্ষ টাকা খরচ করে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File