WB নির্বাচন ২০২৬TMC96BJP192LFT+ISF2INC1অন্যান্য2ফলাফল

Rajnath Singh | দেশজুড়ে ১০০টি নতুন সেনা স্কুল খোলার ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর! বাড়বে নিয়োগও

Saturday, March 21 2026, 2:35 pm
Rajnath Singh | দেশজুড়ে ১০০টি নতুন সেনা স্কুল খোলার ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর! বাড়বে নিয়োগও
highlightKey Highlights

দেশজুড়ে ১০০টি নতুন সেনা স্কুল খোলার ঘোষণা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


হীরক জয়ন্তি বর্ষ উপলক্ষে উত্তরাখণ্ডের এক সেনাস্কুলে বক্তৃতা দিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই দেশজুড়ে একগুচ্ছ সেনা স্কুল খোলার কথা ঘোষণা করলেন তিনি। এদিন তিনি বলেন, “সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশজুড়ে ১০০টি নতুন সেনাস্কুল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও বললেন, “আমরা এনসিসিতে নিয়োগের সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছি। আগে যেখানে ১৭ লক্ষ নিয়োগ হত সেটা বাড়িয়ে ২০ লক্ষ করা হয়েছে। এর ফলে আরও বেশি শিশু দেশগঠনের লক্ষ্যে প্রয়োজনীয় মূল্যবোধ শেখার সুযোগ পাবে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File