WB নির্বাচন ২০২৬TMC95BJP193LFT+ISF3INC0অন্যান্য2ফলাফল

Rajgir | জৈন ধর্মশালার ঘর থেকে উদ্ধার চার পর্যটকের মৃতদেহ! চাঞ্চল্য রাজগীরে

Friday, February 6 2026, 2:58 pm
Rajgir | জৈন ধর্মশালার ঘর থেকে উদ্ধার চার পর্যটকের মৃতদেহ! চাঞ্চল্য রাজগীরে
highlightKey Highlights

শুক্রবার, রাজগীরের দিগম্বর জৈন ধর্মশালার একটি রুমের ভিতর থেকে ওই চার পর্যটকের দেহ উদ্ধার হয়।


ধর্মশালার ঘর থেকে উদ্ধার পর্যটকের দেহ। ঘটনাটি ঘটেছে রাজগীরের দিগম্বর জৈন ধর্মশালায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার, রাজগীরের দিগম্বর জৈন ধর্মশালার একটি রুমের ভিতর থেকে পচা গন্ধ বেরোতেই পুলিশে খবর দেন ধর্মশালার ম্যানেজার মুকেশ জৈন। খবর পেয়ে ধর্মশালায় পৌঁছে দরজা ভেঙে দুই মহিলা সহ চার জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর, নেপাল ভ্রমণ সেরে গত ৩১ জানুয়ারি ধর্মশালায় এসেছিলেন তাঁরা। তাঁদের মধ্যে এক জন নিজেকে বেঙ্গালুরু বাসিন্দা হিসেবে পরিচয় দিয়ে আধার কার্ড জমা দিয়েছিলেন। এঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File