Rajganj BDO Arrest | রাতে নিউটাউনে পথচারীকে গাড়ির ধাক্কা, পুলিশের জালে রাজগঞ্জের প্রাক্তন BDO প্রশান্ত বর্মন

Tuesday, May 26 2026, 6:11 am
Rajganj BDO Arrest | রাতে নিউটাউনে পথচারীকে গাড়ির ধাক্কা, পুলিশের জালে রাজগঞ্জের প্রাক্তন BDO প্রশান্ত বর্মন
highlightKey Highlights

সোমবার রাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় এক পথচারীকে গাড়ি দিয়ে ধাক্কা মারেন তিনি। এই ঘটনায় আপাতত প্রশান্তকে ইকোপার্ক থানায় আটক করে রাখা হয়েছে।


এক পথচারীকে ধাক্কা মারার অভিযোগ উঠল রাজগঞ্জের প্রাক্তন বিডিও পলাতক প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। সোমবার রাতে নিউটাউনের সিটি সেন্টার ২-এর কাছে ঘটনাটি ঘটেছে। প্রশান্তকে আটক করেছে ইকো পার্ক থানার পুলিশ। অভিযোগ, দুর্ঘটনার সময়ে তিনি মত্ত অবস্থায় ছিলেন। গত বছর নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার খুনে নাম জড়ায় প্রশান্ত বর্মণের। জামিন নামঞ্জুর করে ২৩ জানুয়ারির মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ গ্রাহ্য করেননি প্রশান্ত। তারপর থেকেই পলাতক ছিলেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File