Rajganj BDO | দত্তাবাদ ব্যবসায়ী খুনের চার্জশিট পেশ করলো পুলিশ, তালিকায় নাম নেই প্রশান্ত বর্মণের!
Thursday, February 5 2026, 5:36 am

Key Highlightsখুনের ঘটনার ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তাতে নাম নেই প্রশান্ত বর্মণের।
গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালধার থেকে স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। এ ঘটনায় নাম জড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণের। খুনের ঘটনার ৯০ দিনের মধ্যে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে তুফান থাপা, রাজু ঢালি, সজল সরকার, গোবিন্দ সরকার এবং বিবেকানন্দ সরকারের নাম আছে। খুন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে তাঁদের বিরুদ্ধে। তবে নাম নেই প্রশান্ত বর্মণের। তাঁকে ‘পলাতক’ বলে উল্লেখ করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- খুন
- গ্রেফতার
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


