Rajdhani Express | সাতসকালে রাজধানী এক্সপ্রেসে লাগলো আগুন! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
Sunday, May 17 2026, 4:05 am

Key Highlightsতিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী ট্রেনটিতে যাত্রাপথে আচমকা দাউদাউ করে আগুন লেগে যায়। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে।
ছুটির সকালে রাজধানী এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকান্ড। শনিবার তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। ভোর সাড়ে পাঁচটা নাগাদ মধ্যপ্রদেশের লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছলেই আচমকা ট্রেনটির বি১ কোচে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় কামরা। আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে যাত্রীরা। জরুরি ভিত্তিতে ট্রেন থামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে দু’টি কোচ। যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
- Related topics -
- দেশ
- লোকাল ট্রেন
- স্পেশাল ট্রেন বাতিল
- দূরপাল্লার ট্রেন
- ট্রেন
- ট্রেন দুর্ঘটনা
- অগ্নিকান্ড
- অগ্নি নির্বাপন ব্যবস্থা
- দমকল
- মধ্যপ্রদেশ


