Rajasthan Accident | খাটু শ্যাম থেকে ফেরার পথে দুর্ঘটনা,মধ্যরাতে রাজস্থানে মৃত ৯ পুণ্যার্থী, আহত আরও ৬
Sunday, November 22 2026, 4:50 am

Key Highlightsট্রাকের পিছনে সজোরে ধাক্কা গাড়ির, একই পরিবারের ৯ জনের মৃত্যু, মৃতদের মধ্যে শিশুও।
ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানে। রাজস্থানের খাটু শ্যাম মন্দির দর্শন করে ফেরার পথে ট্রাকে ধাক্কা যাত্রীবাহী গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হলো একই পরিবারের ৯ জন সদস্যের। কোটা-উদয়পুর জাতীয় সড়কে শম্ভুপুরা গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, ১৬ জন যাত্রী নিয়ে শনিবার রাতে রাজস্থানের খাটুশ্যামের মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিল বাসটি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়ি চালাতে চালাতে চালকের চোখ লেগে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। শম্ভুপুরা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। গুরুতর আহত আরও ৬ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- Related topics -
- দেশ
- রাজস্থান
- পথদুর্ঘটনা
- এক্সিডেন্ট
- গাড়ি দুর্ঘটনা
- বাস দুর্ঘটনা


