Rajarhat Explosion | রাজারহাটে বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে উঠলো বাড়ি, তদন্তে পুলিশ
Saturday, July 18 2026, 6:45 am

Key Highlightsপুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার রাতে রাজারহাটের একটি বাড়িতে বিস্ফোরণ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগানে। পুলিশ সূত্রে খবর, ঐদিন রাতে দুই নাবালক একটি ব্যাগ নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল। ওই বাড়ির একটি ঘরে ব্যাগ রেখে তারা বাইরে বেরিয়ে আসে। তার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়ি। বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়ির দু’টি ঘর ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন বলে সূত্রের খবর। পুলিশের প্রাথমিক অনুমান, সুতলি বোমা ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
- Related topics -
- শহর কলকাতা
- রাজারহাট
- বিস্ফোরণ
- বোমা বিস্ফোরণ
- আহত


