Raja Sen Death | প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ টলিউড!

Sunday, August 16 2026, 6:42 am
Raja Sen Death | প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেন, শোকস্তব্ধ টলিউড!
highlightKey Highlights

স্বাধীনতা দিবসের ঠিক পরদিন অর্থাৎ রবিবার সকালেই জীবনাবসান খ্যাতনামা প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাজা সেনের।


প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা সেন। রবিবার ১৬ই আগস্ট, সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭১ বছর। সূত্রের খবর, বহুদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। কোমরে চোট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত সোমবার পরিচালককে স্থানান্তরিত করানো হয় এস‌এসকেএমে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হলেও শেষরক্ষা হয় নি। ১৯৯৬ সালে বাংলা ছবি ‘দামু’র মাধ্যমে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন পরিচালক। সেরা শিশুচলচ্চিত্রের জন্য তাঁর ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার। তাঁর পরিচালিত ‘দেশ’ ছবিতে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। ২০১৯-এ শেষবার তাঁর নির্দেশনায় মুক্তি পেয়েছিল ‘ভালবাসার গল্প’। প্রতিকূলতা সত্ত্বেও কাজ চালিয়ে গিয়েছিলেন তিনি। তার মৃত্যুতে শোকস্তব্ধ সিনেজগৎ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File