Raj Chakraborty | রাজনীতি থেকে বিদায়, ‘এ বার সিনেমা তৈরিতেই সম্পূর্ণ সময় দিতে চাই’-বড় ঘোষণা রাজ চক্রবর্তীর!
Thursday, May 7 2026, 4:07 pm

Key Highlightsভোটের ফল ঘোষণার ৯৬ ঘণ্টা পর নীরবতা ভেঙে রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন রাজ
২০২৬ এর বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন টলিউড পরিচালক তথা তৃণমূলের প্রার্থী রাজ চক্রবর্তী। ভোটের ফল ঘোষণার ৯৬ ঘণ্টা পর নীরবতা ভেঙে রাজনীতি ছাড়ার ঘোষণা করলেন রাজ। পরিচালক তাঁর পোস্টে জানান, ব্যারাকপুরের মানুষের রায়ের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তবে যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে, তার পর আর রাজনীতির আঙিনায় নিজেকে মানিয়ে নিতে পারছেন না তিনি। তাঁর কথায়, ‘ এ বার নিজের আসল কাজ অর্থাৎ সিনেমা তৈরিতেই সম্পূর্ণ সময় দিতে চাই।’উল্লেখ্য, ফল ঘোষণার দিন ব্যারাকপুরের গণনাকেন্দ্র থেকে বেরোনোর সময় ‘চোর-চোর’ স্লোগান তুলে রাজের দিকে কাদা এবং চটি ছোড়া হয় বলে অভিযোগ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- রাজ চক্রবর্তী
- বিনোদন


