Weather WB | গভীর নিম্নচাপের শক্তিক্ষয় হলেও এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, সপ্তাহান্তে ফের বাড়বে বৃষ্টিরপাত!

Thursday, August 20 2026, 11:16 am
Weather WB | গভীর নিম্নচাপের শক্তিক্ষয় হলেও এখনই বৃষ্টি থেকে রেহাই নয়, সপ্তাহান্তে ফের বাড়বে বৃষ্টিরপাত!
highlightKey Highlights

গভীর নিম্নচাপের শক্তিক্ষয়ের জেরে আপাতত আর কোনও প্রভাব নেই বাংলাতেও।


গভীর নিম্নচাপের শক্তিক্ষয়ের জেরে আপাতত আর কোনও প্রভাব নেই বাংলাতেও। তবে এখনই বৃষ্টি থেকে অব্যাহতি মিলছে না। সপ্তাহের শেষে ফের বাড়তে পারে বৃষ্টি। বিশেষত রবিবার থেকে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, বৃহস্পতিবারও। এদিন পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। কলকাতা ও হাওড়া সহ উপকূলের জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। এদিকে, উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File