Weather Update | নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে ফের বৃষ্টির দাপট বাড়বে রাজ্যে! আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা?

Key Highlightsনিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে বাংলায়।
সোমবার দিনভর আকাশের মুখ ভার থাকার পাশাপাশি বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পর্ব চলতে পারে বলে আবহাওয়াবিদদের অনুমান। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাতেও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত


