Weather Update | গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, জারি সতর্কতাও!

Monday, July 6 2026, 3:52 am
Weather Update | গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, জারি সতর্কতাও!
highlightKey Highlights

সোমবার ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে।


সোমবার ভোর রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা এবং তার সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সোমবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টির কবলে পড়তে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও বীরভূমের মতো জেলাগুলি। বৃষ্টির পাশাপাশি আজ এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবারেও বৃষ্টির দাপট বজায় থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমেছে। আগামী কয়েকদিন সেখানে পরিস্থিতির বড়সড় কোনো বদল হবে না এবং আবহাওয়া মোটের ওপর শান্তই থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File