Weather Update | গণেশ চতুর্থীতে বৃষ্টিযোগ রাজ্যে, উত্তরবঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা!
Monday, September 14 2026, 11:16 am

Key Highlightsসোমবার দিনভর মেঘলা আকাশের পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গণেশ চতুর্থীর দিনও স্বস্তি নেই রাজ্যের আবহাওয়াতে। সোমবার দিনভর মেঘলা আকাশের পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্যপ্রদেশের ওপর থাকা নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবেই এই বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কোনো বড় সতর্কতা বা সতর্কবার্তা নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর


