Weather Update | সপ্তাহের শুরুতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস, মঙ্গলবার থেকে কমবে তাপমাত্রা!
Monday, November 23 2026, 2:16 am

Key Highlightsঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় ধীরে ধীরে এর প্রভাব কাটতে শুরু করেছে।
ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় ধীরে ধীরে এর প্রভাব কাটতে শুরু করেছে। তবে সোমবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও মেঘলা আকাশের দেখা মিলেছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত আকাশ মেঘলা থাকলেও মঙ্গলবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। বৃষ্টির দাপট কমে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং পশ্চিমের জেলাগুলিতে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছতে পারে। উত্তরবঙ্গেও মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। সব মিলিয়ে, চলতি সপ্তাহ থেকেই রাজ্যে শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর


