Weather Update | শীতের আমেজে বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া?
Tuesday, November 10 2026, 1:49 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভাইফোঁটার দিন কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দীপাবলির রেশ কাটতে না কাটতেই ভাইফোঁটার আনন্দ মাটি করতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভাইফোঁটার দিন কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় বাতাসে আর্দ্রতা বাড়ায় ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। কলকাতার তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শুধু কলকাতা নয়, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্পের আধিক্যে বঙ্গে শীতের আমেজ আপাতত বাধা পেলেও, ফোঁটার পর আবহাওয়া বদলালে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর


