Jagaddhatri Puja | ঘূর্ণিঝড় আকভানের জেরে বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের শোভাযাত্রা!

Key Highlightsঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলি ও চন্দননগরে দশমীর সকাল থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টিতে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ও বিসর্জন।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে হুগলি ও চন্দননগরে দশমীর সকাল থেকে শুরু হওয়া তুমুল বৃষ্টিতে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা ও বিসর্জন। নিরাপত্তার স্বার্থে এবং শর্ট সার্কিটের মতো দুর্ঘটনা এড়াতে আজকের বদলে আগামী ২২ নভেম্বর রবিবার সন্ধ্যায় শোভাযাত্রা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশমীর সকালে ১৮০টি বারোয়ারিকে নিয়ে বৈঠক করে চন্দননগর জগদ্ধাত্রী পূজা কেন্দ্রীয় কমিটি। বিধায়ক দীপাঞ্জন গুহ জানান, আলোকসজ্জার গাড়ি থাকায় বৃষ্টিতে বিপদের আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় কমিটির সম্পাদক শুভজিৎ সাউ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সর্বসম্মতিক্রমে শোভাযাত্রা স্থগিত রাখা হয়েছে। শনিবার আবহাওয়া ঠিক হলে দিনের বিসর্জন এবং সন্ধ্যা ৬টা থেকে শোভাযাত্রা হতে পারে। সময় বাড়ায় বারোয়ারিগুলোর বাড়তি খরচের কথা মাথায় রেখে বিদ্যুতের বিলে ছাড়ের আবেদন করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- চন্দননগর
- ঘূর্ণিঝড়
- হুগলি
- জগদ্ধাত্রী পুজো


