Weather Update | কলকাতায় শুরু শিলাবৃষ্টি, রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা! দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি সতর্কতা!
Friday, March 20 2026, 10:37 am

Key Highlightsআজ, শুক্রবারও সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। তার আগেই বিকেল পড়তেই কলকাতায় শুরু হলো শিলাবৃষ্টি।
দিন কয়েক ধরেই বিকেলের পর বেশ ঝড় বৃষ্টি উপভোগ করছে পশ্চিমবঙ্গবাসী। আজ, শুক্রবারও সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। তার আগেই বিকেল পড়তেই কলকাতায় শুরু হলো শিলাবৃষ্টি। ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর। শনিবারও রাজ্যজুড়ে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। শনিবার পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুরে দুর্যোগের সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শিলাবৃষ্টি
- বৃষ্টিপাত


