Rain Alert | বিপর্যস্ত উত্তরবঙ্গ, আগামী ৭২ ঘন্টায় ভারী বর্ষণের সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?

Thursday, August 6 2026, 4:26 pm
Rain Alert | বিপর্যস্ত উত্তরবঙ্গ, আগামী ৭২ ঘন্টায় ভারী বর্ষণের সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?
highlightKey Highlights

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত। গত দু'দিনের টানা বর্ষণে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।


নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলছে বৃষ্টির তান্ডব। গত দু'দিনের টানা বর্ষণে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত জনজীবন। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের এক বা দুই জায়গায় ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায়ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File