Indian Railway | মজবুত হবে বাংলাদেশ, চিন এবং পাকিস্তান সীমান্ত বরাবর রেলওয়ে ব্যবস্থা, ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ভারতের!

Tuesday, August 4 2026, 3:08 pm
Indian Railway | মজবুত হবে বাংলাদেশ, চিন এবং পাকিস্তান সীমান্ত বরাবর রেলওয়ে ব্যবস্থা, ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা ভারতের!
highlightKey Highlights

বাংলাদেশ, চিন এবং পাকিস্তান সীমান্ত বরাবর রেলওয়ে ব্যবস্থাকে মজবুত করতে ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত সরকার।


বাংলাদেশ, চিন এবং পাকিস্তান সীমান্ত বরাবর রেলওয়ে ব্যবস্থাকে মজবুত করতে ৪৫,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে ভারত সরকার। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আগামী ১৮ মাস থেকে ২৪ মাসের মধ্যে সেই অর্থ খরচ করে পশ্চিমবঙ্গ, উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, অসম, পঞ্জাব, রাজস্থান, হিমাচল প্রদেশের মতো রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নয়া রেললাইন বসানো হবে। তৈরি করা হবে নয়া প্ল্যাটফর্ম। তবে বিষয়টি নিয়ে ভারতীয় রেল বা ভারত সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। সংশ্লিষ্ট মহল অবশ্য মনে করছে, যদি সত্যি দেড় থেকে দু'বছরের মধ্যে সীমান্তবর্তী এলাকায় রেলওয়ে ব্যবস্থাকে মজবুত করতে ৪৫,০০০ কোটি টাকা ঢালা হয়, তাহলে পুরো ছবিটাই পালটে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File