Vande Bharat Express | ষষ্ঠীর সকালে কামারকুণ্ডুতে রেল বিভ্রাট, বিক্ষোভের মুখে বন্দে ভারত!
Friday, October 16 2026, 5:53 am

Key Highlightsষষ্ঠীর সকালে চরম রেল বিভ্রাটের জেরে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের কামারকুণ্ডু স্টেশনে ছড়াল তুমুল উত্তেজনা।
ষষ্ঠীর সকালে চরম রেল বিভ্রাটের জেরে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের কামারকুণ্ডু স্টেশনে ছড়াল তুমুল উত্তেজনা। অত্যন্ত দেরিতে চলা আপ কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকায় ক্ষুব্ধ যাত্রীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। যার জেরে আটকে পড়ে আপ হাওড়া-গয়া বন্দে ভারত এক্সপ্রেসও। যাত্রীদের অভিযোগ, ট্রেনটির মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় একটি পরিবার মাঝপথেই নেমে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়। খবর পেয়ে রেল পুলিশ ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘ বোঝাপড়ার পর প্রায় এক ঘণ্টা বাদে বিক্ষোভ তোলে যাত্রীরা। এরপর একে একে বিবেক এক্সপ্রেস ও বন্দে ভারত ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রেনটি দেরিতে চলার কারণেই এই সাময়িক অশান্তি তৈরি হয়েছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- বন্দে ভারত
- ট্রেন
- ভারতীয় রেল


