Rail Update | বিসর্জনের কারণে নিয়ন্ত্রণ করা হবে রেল চলাচল! কোন রুটে চলবে ট্রেন?

Sunday, November 8 2026, 5:03 pm
Rail Update | বিসর্জনের কারণে নিয়ন্ত্রণ করা হবে রেল চলাচল! কোন রুটে চলবে ট্রেন?
highlightKey Highlights

আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার— এই তিন দিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে।


কালী প্রতিমা বিসর্জনের জন্যে বাবুঘাট এবং সংলগ্ন কয়েকটি ঘাটের আশেপাশের স্টেশনগুলোতে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আগামী সোমবার, মঙ্গলবার এবং বুধবার— এই তিন দিন বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে। ডাউনের তিনটি ট্রেন নির্ধারিত গন্তব্যের পরিবর্তে টালা পর্যন্ত যাবে। সেগুলি হলো— ৩০৩১২ বারাসত–মাজেরহাট, ৩০১২২ নৈহাটি–বালিগঞ্জ, ৩০৩১৪ দত্তপুকুর–মাজেরহাট। আবার আপ লাইনের তিন ট্রেন ছাড়বে টালা থেকে। সেগুলি হলো— ৩০৩৩১ মাজেরহাট–হাবরা, ৩০১১১ বালিগঞ্জ–ব্যারাকপুর, ৩০৩১৩ মাজেরহাট–বারাসত। আবার ৩০১৪৪ গেদে–মাজেরহাট লোকাল যাত্রা শেষ করবে শিয়ালদহে। ৩০১২৩ মাজেরহাট–নৈহাটি লোকালের যাত্রা শুরু হবে শিয়ালদহ থেকে। ৩০৩৩২ হাবরা–মাজেরহাট লোকাল কাঁকুড়গাছি থেকে বালিগঞ্জ হয়ে মাজেরহাটের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ৩০৩৫৩ মাজেরহাট–দত্তপুকুর লোকালও বালিগঞ্জ থেকে কাঁকুড়গাছি হয়ে যাবে। ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর–মাজেরহাট লোকাল যাত্রা শেষ করবে বালিগঞ্জ স্টেশনে। আবার বালিগঞ্জ স্টেশন থেকে যাত্রা শুরু করবে ৩০৩১৭ মাজেরহাট–দত্তপুকুর লোকাল। ৩০৪১৬ শিয়ালদহ–বিবাদী বাগ লোকাল যাবে মাজেরহাট পর্যন্ত। আর ৩০৪৫০ বিবাদী বাগ–ব্যারাকপুর লোকাল ছাড়বে মাজেরহাট থেকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File