Rail Route | রুট পরিবর্তন হচ্ছে বন্দে ভারত-শতাব্দী-সরাইঘাট এক্সপ্রেসের, শনিবার ঘুরপথে চলবে ট্রেনগুলো!

Saturday, September 5 2026, 6:30 am
Rail Route | রুট পরিবর্তন হচ্ছে বন্দে ভারত-শতাব্দী-সরাইঘাট এক্সপ্রেসের, শনিবার ঘুরপথে চলবে ট্রেনগুলো!
highlightKey Highlights

শনিবার সকাল পর্যন্তও সেই মেরামতির কাজ শেষ হয়নি। তাই এ দিন রুট বদল করেই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক করতে রাতভর ফারাক্কার রেললাইন মেরামতের কাজ করেছেন রেলকর্মীরা। লাইন সংস্কারের কাজ শেষ হলে আগে ট্রায়াল রান হবে। সেই ট্রায়াল রান সফল হলে, তারপর ধীরে ধীরে ওই লাইনে রেল চলাচল শুরু হবে। এই পরিস্থিতিতে বিভিন্ন ট্রেনের রুট বদল করলো রেল কতৃপক্ষ। রেল জানিয়েছে, ঘুরপথে চালানো হবে বন্দে ভারত, শতাব্দী এবং সরাইঘাট এক্সপ্রেস। নির্ধারিত রুটের পরিবর্তে নিউ ফরাক্কা–আজিমগঞ্জ–কাটোয়া–ব্যান্ডেল রুট দিয়ে কিছু ট্রেন চালানো হবে। নিউ জলপাইগুড়ি থেকে শতাব্দী এক্সপ্রেস এবং গুয়াহাটি থেকে সরাইঘাট এক্সপ্রেস হাওড়ায় ফিরবে এই রুট দিয়ে। আবার হাওড়া থেকে রওনা হয়ে এই রুট দিয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File