Raidighi | রায়দিঘি থেকে আটক ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী! হবে পুশব্যাকও!

Thursday, August 20 2026, 1:17 pm
Raidighi | রায়দিঘি থেকে আটক ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী! হবে পুশব্যাকও!
highlightKey Highlights

বুধবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাঁদের হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে রায়দিঘি থানার পুলিশ।


ফের রাজ্য পুলিশের হাতে আটক বাংলাদেশি অনুপ্রবেশকারী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি থেকে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ১০ জনের মধ্যে ২ জন শিশু, ৩ জন মহিলা ও ৫ জন পুরুষ। তাঁরা সকলেই একই পরিবারের সদস্য। ৬ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে ভাঙরির কাজ করতেন তাঁরা। সম্প্রতি বেঙ্গালুরু পুলিশের ধরপাকড়ের কারণে পালিয়ে রায়দিঘিতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। তাঁদের কাছে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড রয়েছে। বর্তমানে তাঁদের লক্ষ্মীকান্তপুরের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে এবং পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File