Rahul Gandhi | 'ছেলেরা অশ্রাব্য কথা বললে আপত্তি নেই…মেয়েরা বললেই যত আপত্তি!'- প্রধানমন্ত্রীকে বিঁধলেন রাহুল গান্ধী
Sunday, August 23 2026, 5:49 am

Key Highlightsপুণেতে আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে রাহুল গান্ধী মনুস্মৃতিতে নারীর অধীনতা সংক্রান্ত ধারণার সমালোচনা করেন।
পুণেতে আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে প্রধানমন্ত্রীকে বিঁধলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন তিনি বলেন, ‘দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে অশ্লীল গালিগালাজ মেয়েরাও করেছে, ছেলেরাও করেছে। অথচ প্রধানমন্ত্রী শুধু মেয়েদের গালিগালাজ নিয়ে আপত্তি জানিয়েছেন, কালচালার শক হিসাবে দেখেছেন। এমন ভাব যেন ছেলেরা অশ্রাব্য কথা বললে তাতে আপত্তি নেই। মেয়েরা বললেই যত আপত্তি। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।” রাহুলের সংযোজন, ‘মনুস্মৃতিতে বলা হয়েছে, মেয়েরা শৈশবে বাবার, যৌবনে স্বামীর এবং পরে ছেলের নিয়ন্ত্রণে থাকবে— এই ধারণা অত্যন্ত লজ্জাজনক। নারীরা কারও সম্পত্তি নন। তাঁরা নিজেরা নিজেদের দায়িত্ব নিতে পারেন। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে এই শৃঙ্খল ভাঙতে হবে।’
- Related topics -
- দেশ
- রাহুল গান্ধী
- কংগ্রেস নেতা
- কংগ্রেস প্রার্থী
- কংগ্রেস
- কংগ্রেস সভাপতি
- প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদি
- নয়াদিল্লি
- দিল্লি পুলিশ


