Rahul Gandhi | দ্বিতীয় দফার ভোটের আগে কলকাতায় প্রচারে আসছেন রাহুল গান্ধী, কোথায় কোথায় করবেন সভা?
Thursday, April 23 2026, 6:03 am

Key Highlightsজটিলতা কাটিয়ে দ্বিতীয় দফার নির্বাচনের আগে কংগ্রেসের হয়ে প্রচারে কলকাতায় আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
বৃহস্পতিবার কলকাতার মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানে সভা করার পরিকল্পনা ছিল রাহুল গান্ধীর। কিন্তু সেখানে সভা করার অনুমতি ঘিরে জটিলতা দেখা দেয়। পরে রানি রাসমণি রোডে সভার অনুমতিও চাওয়া হয়েছিল, কিন্তু তাও মেলেনি। তবে এবার জটিলতা কাটিয়ে দ্বিতীয় দফার নির্বাচনের আগে কংগ্রেসের হয়ে প্রচারে কলকাতায় আসছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আগামী ২৫ এপ্রিল কলকাতার শহিদ মিনার ময়দানে সভা করার কথা রাহুলের।এছাড়া মেটিয়াবুরুজেও সভা করার কথা তাঁর। এছাড়া শ্রীরামপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হয়ে প্রচারে যাওয়ার কথা রাহুলের।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- কংগ্রেস
- কংগ্রেস নেতা
- রাহুল গান্ধী
- শহর কলকাতা


