Rahul Arunoday Banerjee | রাহুলের মৃত্যুর স্বচ্ছ তদন্তের দাবিতে লীনার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে FIR আর্টিস্ট ফোরামের
Saturday, April 4 2026, 2:57 am

Key Highlightsবুধবার টলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, ইন্ডাস্ট্রির অন্যতম অভিভাবক রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের মিটিং হয়।
শুক্রবার আর্টিস্ট ফোরামের তরফে শান্তিলাল মুখোপাধ্যায় বলেন, “গত ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘটে।.. এই পরিস্থিতিতে আমরা আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে আইনি পরামর্শ নিয়ে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কাছে ওই মর্মান্তিক ঘটনার বিবরণ জানতে চেয়ে একটি চিঠি পাঠাই। যার উত্তর গত ২ এপ্রিল আমরা পেয়েছি। কিন্তু আমরা সেই উত্তরে সন্তুষ্ট নই। তাই ৪ এপ্রিল আর্টিস্ট ফোরাম সংশ্লিষ্ট থানায় রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবিতে এফআইআর জানাতে যাচ্ছি।”
- Related topics -
- বিনোদন
- টলিউড
- আর্টিস্ট ফোরাম
- শিল্পী
- মৃত্যু


