Durgapur | দুর্গাপুরে টাকা দিয়ে রক্ত নেওয়ার চক্র! কলেজ পড়ুয়াকে ওড়িশা থেকে ধরলো পুলিশ!

Key Highlightsপুলিশ সূত্রে খবর, টাকা দিয়ে নাবালক ছাত্রদের কাছ থেকে রক্ত নেওয়ার চক্রের অন্যতম মাথা সে।
দুর্গাপুরে রক্ত বিক্রি কাণ্ডে গ্রেপ্তার আরও একজন। পুলিশ সূত্রে খবর, টাকা দিয়ে নাবালক ছাত্রদের কাছ থেকে রক্ত নেওয়ার চক্রের অন্যতম মাথা সে। বুধবার রাতে তাকে ওডিশা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, দুর্গাপুরে আড়া শিবতলা সংলগ্ন একটি বেসরকারি কলেজে পড়ে ওই ছাত্র। বাড়ি নিউ টাউনশিপ থানার স্টিল পার্ক এলাকায়। এই নিয়ে মোট চার জনকে এই ঘটনায় গ্রেপ্তার করল পুলিশ। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী, ১৮ বছর না হলে কেউ রক্ত দিতে পারে না। কিন্তু সম্প্রতি অভিযোগ ওঠে, দুর্গাপুর স্টিল টাউনশিপে অবস্থিত একটি স্কুলের ছাত্রদের টাকা দিয়ে রক্ত নেওয়া হচ্ছে। নথিতে কারচুপি করে তাদের প্রাপ্ত বয়স্ক দেখানো হচ্ছে। দুর্গাপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন ওই স্কুলের কয়েকজন অভিভাবক। নাম জড়ায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালের। এর পরেই বিষয়টি সামনে আসে। তদন্তে নামে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- দুর্গাপুর
- ওড়িশা
- রক্তদান


