WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
R Vaishali | প্রথম ভারতীয় মহিলা হিসেবে ক্যান্ডিডেটস জয় আর বৈশালীর, এবার খেলবেন বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে!
Thursday, April 16 2026, 11:56 am

Key Highlightsপ্রথম ভারতীয় মহিলা হিসেবে ক্যান্ডিডেটস দাবার মহিলা বিভাগে জয় অর্জন করে ইতিহাস লিখলেন আর বৈশালী (R Vaishali)।
প্রথম ভারতীয় মহিলা হিসেবে ক্যান্ডিডেটস দাবার মহিলা বিভাগে জয় অর্জন করে ইতিহাস লিখলেন আর বৈশালী (R Vaishali)। সেই সঙ্গে ক্যান্ডিডেটস দাবার মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়ে তিনি অর্জন করলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা। ২৪ বছর বয়সি আর বৈশালী ০.৫ পয়েন্টের ব্যবধানে প্রতিপক্ষকে কিস্তিমাত করেছেন। চলতি বছরের শেষেই চিনের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন জু ওয়েনজুনের বিরুদ্ধে বিশ্বসেরার লড়াইয়ে নামবেন দেশের আরেক তারকা গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দের দিদি বৈশালী।


