Assembly Election | পানিহাটি আসনে বিজেপির প্রার্থী হবেন 'অভয়া'র মা? দ্বিতীয় দফার তালিকা প্রকাশের আগেই গুঞ্জন!
Thursday, March 19 2026, 8:42 am

Key Highlightsপানিহাটি আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন 'অভয়া'র মা।বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগে জোর গুঞ্জন।
আরজি কর হাসপাতালে পড়ুয়া মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় নড়ে বসে গোটা বঙ্গ তথা দেশ। ন্যায় বিচারের দাবিতে পথে নামে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে আম জনতা। এবার সেই আবেগকেই অস্ত্র করে ভোটে নামবে বিজেপি? শোনা যাচ্ছে, পানিহাটি আসনে পদ্মশিবিরের প্রার্থী হতে চলেছেন 'অভয়া'র মা। দিন কয়েক আগে বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাঁদের বাড়িতে যেতেই সেই জল্পনা জোরাল হয়েছিল। এবার বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগে জোর গুঞ্জন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- আর জি কর কান্ড


