Chinsurah | পুজোর মুখে চুঁচুড়ায় উচ্ছেদের খাঁড়া, আজকের মধ্যেই তুলে দিতে হবে ফুটপাথের দোকান, জানিয়ে দিয়ে গেল PWD!

Thursday, September 17 2026, 4:42 am
Chinsurah | পুজোর মুখে চুঁচুড়ায় উচ্ছেদের খাঁড়া, আজকের মধ্যেই তুলে দিতে হবে ফুটপাথের দোকান, জানিয়ে দিয়ে গেল PWD!
highlightKey Highlights

দুর্গাপুজোর মুখে চুঁচুড়ায় উচ্ছেদের আশঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন শতাধিক অস্থায়ী ফুটপাথ ব্যবসায়ী।


দুর্গাপুজোর মুখে চুঁচুড়ায় উচ্ছেদের আশঙ্কায় দিশাহারা হয়ে পড়েছেন শতাধিক অস্থায়ী ফুটপাথ ব্যবসায়ী। বৃহস্পতিবারের মধ্যেই ঘড়ি মোড়, কোর্ট চত্বর, মাঠের ধার ও জেলাশাসক কার্যালয় সংলগ্ন এলাকার সমস্ত সরকারি জায়গা খালি করার চরম হুঁশিয়ারি দিয়েছে পূর্ত দপ্তর (PWD)। বুধবার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আধিকারিকরা এলাকায় গিয়ে সমস্ত ছাউনি ও জিনিসপত্র সরাতে নির্দেশ দেন। না সরালে কড়া ব্যবস্থার কথা জানানো হয়েছে। হঠাৎ এই নির্দেশে ক্ষুব্ধ ও আতঙ্কিত ব্যবসায়ীরা। তাঁদের দাবি, কোনো আগাম নোটিশ ছাড়াই এই নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘ ২০-৪০ বছর ধরে দোকান চালিয়ে জীবনধারণ করা বহু পরিবার এখন পুজোর মুখে চরম অনিশ্চয়তা ও রুজিরুটি হারানোর মুখে পড়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File